সদ্য প্রকাশিত
খেলা

ইফতারের জন্য বিশেষ বিরতি ইংলিশ ফুটবলে

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইফতারের জন্য বিশেষ বিরতি ইংলিশ ফুটবলে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পবিত্র রমজান মাসে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের রোজা ভাঙার সুযোগ দিতে চলতি মৌসুমেও বিশেষ ম্যাচডে প্রটোকল চালু রাখছে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ।

এই সপ্তাহে রমজান শুরু হচ্ছে। এক মাসব্যাপী এই সময়ে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। ফলে সন্ধ্যার ম্যাচগুলোর সময় অনেক মুসলিম ফুটবলার ইফতারের সময় মাঠেই থাকেন।

তাদের সুবিধার্থে খেলার স্বাভাবিক বিরতির মুহূর্তে সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা রাখা হচ্ছে।
ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন বিরতি প্রয়োজন কি না এবং হলে কখন নেওয়া হবে। খেলা চলমান অবস্থায় থামানো হবে না; বরং গোল-কিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতিতে সংক্ষিপ্ত সময় দেওয়া হবে।

এই নীতি আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২১ সালে।

সে বছর লিস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো ইন-গেম রমজান বিরতি দেওয়া হয়।