সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

মহাসড়কে প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
মহাসড়কে প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আরো দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন ভ্যানের যাত্রী কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১) ও একই গ্রামের আমজাদ আলির ছেলে ভ্যানচালক আমির আলি (৪০)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি যমুনা সেতু থেকে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী ভ্যান মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানযাত্রী শরিফকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক আমির আলিকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, মহাসড়কে প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে আহত চার জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।