সিল্কসিটিনিউজ ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ফলাফলে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

তিনি বলেন, সারা দেশ থেকে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।
এখনই কিছু বলা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যে ফলাফল তারা পেয়েছে, তাতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন।
সূত্র: কালের কণ্ঠ










