সিল্কসিটিনিউজ ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ভোটে যিনি জিতবেন তাকেই তিনি শুভেচ্ছা জানাবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনি এলাকা পরিদর্শনে গিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, আলহামদুলিল্লাহ, ভোটের পরিস্থিতি ভালো দেখছি। আপনারাও ঘুরছেন। আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন।

নিজের বিজয় নিয়ে প্রত্যাশার কথা বলেছেন হাবিবুর রশিদ হাবিব, ‘আমি আমার প্রচার-প্রচারণা চালিয়েছি। বাকিটা ভোটাররা বেছে নেবে, কাকে তারা বেছে নেবে। আর যতক্ষণ না রেজাল্ট আসবে, ততক্ষণ তো বলতে পারব না।’
বিজয়ী হলে কোন কাজে হাত দিতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জয়ী হলে ওয়ার্ডে ওয়ার্ডে যাব, সেখানে যা গুরুত্বপূর্ণ তা মতামত নিয়ে সেই কাজটি এগিয়ে নেব।
হাবিবুর রশিদ বলেছেন, ‘এই এলাকায় যে বিজয়ী হবে আমি সবার আগে তাকে স্বাগত জানাব, শুভেচ্ছা জানাব। আমি প্রথম থেকে বলে আসছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। বিজয়ী হলে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি পরাজিত হলেও অন্যদের নিয়ে কাজ করতে চাই।’
সূত্র: যুগান্তর










