অর্থ ও বাণিজ্য

৬ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। সর্বশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের সাথে পাল্লা দিয়ে মঙ্গলবার বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বেড়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বেড়েছে এবং ৮ দফা কমানো হয়েছে।