সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

এম এ লতিফ খানের ইন্তেকালে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
এম এ লতিফ খানের ইন্তেকালে তারেক রহমানের শোক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান বার্ধক্যজনিত কারণে বুধবার রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি, আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তার ছিল অবিচল আস্থা। পেশাগত জীবনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সকলের নিকট সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

তারেক রহমান শোকবার্তায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন