সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
অপরাধ ও দুর্নীতি

ছাত্রলীগ-যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
ছাত্রলীগ-যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের ডিসি হিলে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ক্ষমতাসীন সরকারের দুই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

 
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই)আক্তার হোসেন শুক্রবার রাতেই এই মামলা করেন। ছাত্রলীগ ও যুবলীগের ৩৪ নেতাকর্মী ছাড়াও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে মামলায়। পুলিশের দাবি, তাদের প্রায় সবাই যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ছত্রছায়ায় থাকে।

 
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহেদুল কবির জানান, পুলিশের ওপর হামলার পর ছাত্রলীগের চার কর্মীকে পহেলা বৈশাখের অনুষ্ঠানেই আটক করা হয়। হামলায় আহত পুলিশ কর্মকর্তা কিরণ বড়ুয়া এখন দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 
পুলিশ সূত্র জানিয়েছে, ছাত্রলীগ ও যুবলীগের ২৫-৩০ জনের একটি দল পুলিশের নিরাপত্তা চেকপোস্ট এড়িয়ে ডিসি হিলে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের বাধা দিলে তাদের ওপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা।

 
এ সময় চট্টগ্রাম আদালতের পুলিশ ইন্সপেক্টর কিরণ বড়ুয়া মাথায় আঘাত পেয়ে আহত হন। তখন ডিসি হিলের আশপাশের এলাকা থেকে ছাত্রলীগের চার কর্মীকে আটক করে পুলিশ। তাদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেছেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ ইউনিট শাখার কর্মী পরিচয় দিয়েছে। তারা যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সমর্থক বলেও জানিয়েছে। তাদের পরিচয় খতিয়ে দেআ হচ্ছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন