সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

আমরা দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
আমরা দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কোনো দলের সরকার চাই না, চাই ১৮ কোটি জনগণের সরকার। আমরা সে সরকার চাই— যে সরকার দেশের মালিক না হয়ে সেবক হয়ে কাজ করবে। ইনশাআল্লাহ আমরা সে সরকার গঠন করতে চাই। যারা মাথা গরম করে আছেন, দয়া করে মাথা ঠাণ্ডা করুন। আপনাদের মাথাগরমে আমাদের কিছু আসে যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার টাইম আমাদের নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), নেজামে ইসলামীর সভাপতি সরোয়ার কামাল আজিজী, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিঙ্গাতুল্লাহ সিদকা এবং ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদ।

জামায়াত আমির বলেন, ‘রাজার ছেলে রাজা হবে’— তা হতে দিতে পারি না। আমরা পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ দেশে একজন রিকশাচালকও তার যোগ্যতায় এমপি-মন্ত্রী হতে পারবে। আমরা চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।

তিনি অভিযোগ করেন, চাঁদাবাজরা বাজপাখির মতো সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এতে কৃষক, পরিবহণ মালিক ও খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, তোমরা প্রস্তুত হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ গড়ার জন্য তোমাদেরই সামনে আসতে হবে। তোমাদের নেতৃত্বেই আমাদের বিপ্লব সফল হয়েছে। যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়েছে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে আপাতত শেষ হয়েছে। ২৪ যারা মানবে না, ২৬ সালে এসে আমরা তাদের লালকার্ড দেখাচ্ছি।

পরে জামায়াত আমির বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দলীয় প্রতীক তুলে দেন এবং আগামী নির্বাচনে জয়ী করে দেশ গড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

 

সূত্র: যুগান্তর