সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

মিরসরাইয়ে মোটরসাইকেলে লরির ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
মিরসরাইয়ে মোটরসাইকেলে লরির ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের বন্ধু আকাশ ভূঁইয়া বলেন, ‘হুমায়ুন মিঠাছরা বাজারে সবজি ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় আজো সকালে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মিঠাছরা বাজারে যাচ্ছিলেন। বাড়ির রাস্তা থেকে উঠার সময় চট্টগ্রামমুখী দ্রুত গতির একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘হুমায়ুন ছোট থেকে সবজি ব্যবসা শুরু করেন।

সবজি ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন। গত একমাস আগে তার একটি পুত্রসন্তান হয়েছে। বাবা ডাক শোনার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেল সে।’
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. জাকারিয়া।

তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’