সিল্কসিটিনিউজ ডেস্ক :
দৈনন্দিন জীবনে চলার পথে নানা কিছু আমাদের চোখে পড়ে। কিন্তু আমরা কেবল সেসব জিনিসেই নজর দিই যেগুলো আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। মূলত দ্রুত গতির জীবনে অনেক জানা শোনা জিনিসই আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, যদি সেগুলোতে আমাদের জীবনে বড় কোনো পার্থক্য না ঘটে।
অথচ এসব অনেক কিছুর মধ্যেই লুকিয়ে থাকে এমন সব অজানা কথা, যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়।

আজকের প্রতিবেদনে তেমনই একটি মজাদার অথচ অনেকেই জানেন না, এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন।
ফ্যাশন জগৎ নিয়েই অনেক কিছুই মানুষের জানার বাইরে থাকে। আমরা ট্রেন্ডি এমন অনেক পোশাক এবং স্টাইলিশ শার্ট পরি, কিন্তু সেসব ফ্যাশন নিয়েই বা কতটুকু জানি? আজকাল, ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক—সবাইকেই নারী-পুরুষ নির্বিশেষে শার্ট ও প্যান্ট পরতে দেখা যায়।
কেবল পুরুষরা নয়, বেশ কিছুদিন ধরে কর্মক্ষেত্রে ও সামাজিক পরিসরে নারীরাও শার্ট পরছেন।
কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে প্রতিদিন যে শার্টটি পরেন, সেটির কলারের কাছে দুটি ছোট বোতাম থাকে।
আচ্ছা বলুন তো দেখি, আদৌ শার্টের কলারের ঠিক নিচে কেন থাকে এই বোতামটি? যদি আপনি মনে করেন যে এটি কেবল স্টাইলের জন্যই দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনি বড় ভুল করছেন। এই বোতামের ‘আসল’ ব্যবহারগুলো কী, আসুন জেনে নেওয়া যাক—
প্রতিদিন যখন আপনি শার্ট পরেন, তখন সামনের দিকে এবং হাতার কাছে বোতাম লাগান। কিন্তু একটি ছোট জিনিস, যা অনেকেই লক্ষ্য করেন না, তা হলো কিছু শার্টের কলারে ছোট্ট একটি বোতাম থাকে।
আপনি কি মনে করেন যে, এগুলো কেবল স্টাইলের জন্য? নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ আছে? আসলে, এই ছোট বোতামগুলো কেবল শার্টে স্টাইল যোগ করে না বরং কিছু উদ্দেশ্যও পূরণ করে।
অনেকেই মনে করেন যে এই বোতামগুলো কেবল ফ্যাশনের জন্য তৈরি। কিন্তু আসলে, এর পেছনে একটি ইতিহাস রয়েছে। এগুলো কেবল সাজসজ্জার জন্য নয়, কিছু মানুষের জন্য বিশেষ সুরক্ষা প্রদানেরও জন্য তৈরি হয়েছিল এই বোতাম।
মূলত প্রাচীনকালে এই ডিজাইনটি সৈনিক এবং ঘোড়ায় চড়া ক্রীড়াবিদদের প্রয়োজন থেকে উদ্ভূত হয়েছিল।
আজ আমরা যে ব্র্যান্ডেড শার্টগুলো দেখি তার বেশিরভাগের কলারের ওপরে দুটি ছোট বোতাম থাকে।
এগুলোকে সাধারণত ‘বোতাম-ডাউন কলার’ বোতাম বলা হয়। এগুলোর প্রধান কাজ হলো কলারটি শক্তভাবে নিচে রাখা। এগুলো কলারটি এক জায়গায় রাখতে অনেক সাহায্য করে, যাতে কলারটি ওপরে না উড়ে যায়। এটি থাকলে ব্যক্তিকে তুলনামূলকভাবে স্মার্টও দেখায় বলে দাবি ফ্যাশন বিশেষজ্ঞদের।
এই বোতাম-ডাউন কলার ডিজাইনের উৎপত্তি অশ্বারোহী পোশাক থেকে। অতীতে, পোলো খেলোয়াড় ও ঘোড়সওয়াররা বিশেষ পোশাক পরতেন। বিশেষ করে আইভি লীগ কলেজের খেলোয়াড়রা পোলো ম্যাচের সময় বোতাম-ডাউন কলারের শার্ট পরতেন। ঘোড়ায় দ্রুত চড়ার সময় পোশাক শরীরের সঙ্গে মানানসই হওয়া গুরুত্বপূর্ণ ছিল।
আসলে এর পেছনে বড় কারণটি হলো, যখন ঘোড়ায় দ্রুত গতিতে চড়া হয়, তখন মুখে জোরে বাতাস লাগে। শার্টের কলারটি তখন ওপরে উঠে মুখ স্পর্শ করে, যা চোখকে বিভ্রান্ত করে দিতে পারে। এই সমস্যা এড়াতেই নাকি কলারের প্রান্তে ছোট ছোট বোতাম যুক্ত করা হয়েছিল।
এই বোতামগুলো কলারটিকে শক্ত করে ধরে রেখেছিল, যা ঘোড়ার আরোহীর জন্য প্রয়োজনীয় আরাম ও সুরক্ষা প্রদান করত। যদিও এটি সেই সময়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল, তবুও এটি খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছিল।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিশেষ শার্টের ডিজাইনটি ফ্যাশনেবল ও জনপ্রিয় হয়ে উঠেছে। আজও বাজারে বোতাম-ডাউন কলার সহ শার্ট ও টি-শার্ট পাওয়া যায়। তবে, অনেকেই কেবল স্টাইলের জন্য এগুলো পরেন, না জেনেই যে এর প্রকৃত ব্যবহার ঠিক কী।
আর এইভাবেই অজান্তেই একটি ছোট্ট প্রয়োজন থেকে জন্ম নেওয়া এই বিশেষ ধরনের বোতামের শার্ট ডিজাইনটি এখন বিশ্বব্যাপী ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
সূত্র : নিউজ ১৮









