সিল্কসিটিনিউজ ডেস্ক :
এবার পটুয়াখালীর গলাচিপা পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলাধীন গলাচিপা পৌর বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।’










