নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিনটি দেশীয় তৈরি অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী বাবুর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শাহজাহানপুর উপজেলার খননা ওমর দিঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।

বগুড়া তিন মাথা রেলগেটসংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্র জানায়, গ্রেপ্তার রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি চাপাতি জব্দ করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটকদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।









