লাইফ স্টাইল

এই শীতে ঘরেই বানান মুখরোচক দুধপুলি পিঠা

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শীত মানেই পিঠাপায়েসের আয়োজন। ব্যস্ততার মাঝেও একদিন সময় বের করে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু দুধপুলি।

উপকরণ

চালের গুঁড়া: ৩০০ গ্রাম

নারকেল কুরানো: ১ কাপ

খেজুর গুড়: ১ কাপ

দুধ: ২ কেজি

এলাচ: ২–৪টি

তেজপাতা: ৪টি

প্রথমে নারকেল কুরানো, আধা কাপ খেজুর গুড়, এলাচ ও তেজপাতা দিয়ে জ্বাল দিয়ে পুলি পিঠার পুর তৈরি করুন। আলাদা হাঁড়িতে দুধ, এলাচ, তেজপাতা ও সামান্য নারকেল দিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। চালের গুঁড়া সেদ্ধ করে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট লুচির মতো কেটে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালোভাবে মুড়িয়ে পুলি তৈরি করুন। এবার ফুটন্ত দুধে পুলিগুলো ছেড়ে দিন এবং মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন।

দুধের ওপর পুলিগুলো ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার দুধপুলি।

ঘরোয়া স্বাদে শীতের আমেজ বাড়াতে এই দুধপুলি হতে পারে দারুণ একটি আয়োজন।