সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

চুয়েটে ১৭ ক্যাটাগরিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
চুয়েটে ১৭ ক্যাটাগরিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পর্যায়ে বড় আকারে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোট ১৭টি ভিন্ন ক্যাটাগরিতে লোকবল নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৩ জানুয়ারির মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয় দপ্তরে জমা দিতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি কারিগরি, সহায়ক ও সাধারণ কর্মচারী পদেও নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

শিক্ষক পদে নিয়োগ:

ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইটিই, যন্ত্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, গণিতসহ বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

কর্মকর্তা পদে নিয়োগ:

রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালকসহ গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আবেদন আহ্বান করা হয়েছে। পাশাপাশি ডেপুটি চিফ মেডিকেল অফিসার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও মেডিকেল অফিসার পদেও নিয়োগ দেওয়া হবে।

টেকনিক্যাল ও কর্মচারী পদ:

টেকনিশিয়ান (সিএসই ও ম্যাটেরিয়ালস), হিসাবরক্ষক, অটোমেকানিক, কেয়ারটেকার, ইলেকট্রিশিয়ান, লাইব্রেরি সহকারী ও ল্যাব অ্যাটেনডেন্ট পদে জনবল নেওয়া হবে।

সহায়ক পদে নিয়োগ:

বাবুর্চি, সহকারী বাবুর্চি, নিরাপত্তা প্রহরী, মালি, ডাইনিং বয় ও পরিচ্ছন্নতাকর্মী পদেও নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শর্ত ও বয়সসীমা:

অধ্যাপক ও শীর্ষ কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ বছর। অন্যান্য পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বা ৩৫ বছর (পদভেদে)। তবে চুয়েটে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষক পদে উচ্চতর ডিগ্রিধারী, বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স শিথিলের সুযোগও থাকবে।

আবেদন পদ্ধতি:

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য চুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়:

আবেদনপত্র আগামী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ‘রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।