সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা তামিমকে সাময়িক অব্যাহতি

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা তামিমকে সাময়িক অব্যাহতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং একজন সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে দলীয় সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তামিম আজহারের বিরুদ্ধে দলের একজন সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণ, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিতভাবে তামিম আজহারকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে তামিম আজহার গণমাধ্যমকে বলেন, ‘দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

ভুলবশত একজন সিনিয়র নেতার সঙ্গে আমি অসদাচরণ করে ফেলেছি। আমি খুব দ্রুতই আমার ভুলের কথা স্বীকার করে দলের কাছে লিখিত ব্যাখ্যা দেব।’