সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

ভারত ইস্যুতে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বুধবার

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
ভারত ইস্যুতে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বুধবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমাঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে কথা বলবেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যও বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার রাত সাড়ে আটটায় বিএনপি জোটেরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জানানো হয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারতের সঙ্গে চুক্তি, সামরিক-সমঝোতা ও অন্যান্য চুক্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না পেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি চুক্তির বিরুদ্ধে কর্মসূচির দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন