সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

সীতাকুণ্ডে পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
সীতাকুণ্ডে পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পানবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পান ব্যবসায়ী নিহত ও আরেজন আহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন কমল চৌধুরী (৫৩) ও সমীর চৌধুরী (৫৪)। কমল চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও এলাকার রমণী মোহন চৌধুরীর পুত্র এবং সমীর চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন জানান, পটিয়া হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে একটি পিকআপ গাড়িতে পানবোঝাই করে ব্যবসায়ী কমল চৌধুরী, সমীর চৌধুরী ও উজ্জল চৌধুরী মিরসরাইয়ের মিঠাচরা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা হন। সীতাকুণ্ডের বারো আউলিয়া হাইওয়ে থানার অন্তর্গত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কমল চৌধুরী ও সমীর চৌধুরী মারা যান।