শিক্ষা

বন্যার্তদের পাশে রাবির ফিশারীজ বিভাগের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:
বন্যার্তদের জন্যে সাহায্যের হাত বাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের শিক্ষার্থীরা। বন্যার্তদের জন্য বিভাগটির শিক্ষার্থীদের পক্ষ থেকে এক (৫০ কেজি) চিড়া হস্তান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাছে।
জানা গেছে, আগামী সোমবার উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগীতার জন্য রাবি ছাত্রলীগ ত্রাণ সামগ্রী নিয়ে যাবে। সেই লক্ষ্যে শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারীজ বিভাগের শিক্ষার্থীরা রাবি ছাত্রলীগের হাতে এক বস্তা(৫০ কেজি) চিড়া হস্তান্তর করে। 
চিড়ার বস্তাটি গ্রহণ করেন রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু। এ সময় রাবির ফিশারীজ বিভাগের শিক্ষার্থী তাসকিন পারভেজ (সাতিল), মেহেদী হাসান, জিয়াউর রহমান, সোয়েব ছালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
স/মি