জাতীয়

হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে ৭.৬৫ ক্যালিবারের গুলি :সিআইডির তথ্য

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

৭.৬৫ মিমি একটি তুলনামূলকভাবে আনকমন রাউন্ড, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তবে ভারতের অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল আলোচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত। অপরাধে এর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে, সেগুলোর ক্যালিবার মূলত ৯ মিমি ও ৭.৬২ মিমি। সেই প্রেক্ষাপটে ৭.৬৫ মিমি বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে।

সিআইডির প্রাপ্ত তথ্যে বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, গতকাল হাদির ওপর যে পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে, সেই অস্ত্রটি ভারত থেকে এসেছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং সেগুলো কার কার হাতে রয়েছে। বিষয়টিই বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ছবিতে ভারতে এই ক্যালিবারের পিস্তল নিয়ে বেশ কয়েকটি কেইস রেকর্ড হয়েছে তার তথ্য।