সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মীরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
মীরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের সবজি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিনের বাড়ি সাহেরখালীর উত্তর সাহেরখালী এলাকায়। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভোরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ সালাউদ্দিনকে ধরা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।