লাইফ স্টাইল

মেষের শত্রুরা ক্ষতি করতে পারে, রিপু সংযত রাখুন কুম্ভ

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৭ ও ৯। শুভ বার মঙ্গল। শুভ রত্ন রক্তপ্রবাল।

 

মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।

 

বৃষ রাশি (২১ এপ্রিল–২০ মে)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রয়োজনের সীমিত ঝুঁকি নিন।

 

মিথুন রাশি (২১ মে–২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

কর্কট রাশি (২১ জুন–২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। গলা-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

 

সিংহ রাশি (২১ জুলাই–২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে চিন্তা করে নিন।

 

কন্যা রাশি (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)

শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক নির্বাচনে কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যয়াধিক্য দেখা দেওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

 

ধনু রাশি (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

 

মকর রাশি (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। যেকোনো ধরনের সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ গোপনে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

সূত্র: এনটিভি