সদ্য প্রকাশিত
চাকরি

৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিলপূর্বক ৪৪তম বিসিএসের সম্পূরক, সমন্বিত ও ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই ফলাফল প্রকাশ করেছে।

ফলাফলে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া ৭ হাজার ৫৪৯ উত্তীর্ণ প্রার্থীর তালিকাও প্রকাশিত হয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন