সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা—সর্বক্ষেত্রেই সব্যসাচী। এর আগে শোবিজের অনেক তারকা ফুটে উঠেছেন তাঁর তুলিতে। এবার আঁকলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণের মনোমুগ্ধকর স্কেচ। স্কেচটিতে ফারিণের প্রাণবন্ত হাসির অভিব্যক্তি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্কেচটি শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘বাই ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী’। চঞ্চলের শিল্পনৈপুণ্যে আঁকা স্কেচটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভক্তরা প্রশংসা জানিয়েছেন শিল্পীর প্রতিভা ও সৌন্দর্যের অনবদ্য সংমিশ্রণ নিয়ে।










