সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

একাধিক পদে নতুনদের চাকরি দিচ্ছে একমি ল্যাবরেটরিজ

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
একাধিক পদে নতুনদের চাকরি দিচ্ছে একমি ল্যাবরেটরিজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর)’ এবং ‘সেলস অ্যান্ড প্রমোশনাল রিপ্রেজেন্টেটিভ (এসপিআর)’ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর)
মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিষয়সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোটর বাইক চালনায় সক্ষম এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

সেলস অ্যান্ড প্রমোশনাল রিপ্রেজেন্টেটিভ (এসপিআর)
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও ঠিকানায় সকাল ৯টা থেকে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের সকল শিক্ষাসনদের মূলকপি ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সঙ্গে নিতে হবে।

বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলোয় ৭ এপ্রিল, ২০১৭  প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

সূত্র: এনটিভি