সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে মিলল ২৩টি তাজা ককটেল, ভাগনি জামাই আটক

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে মিলল ২৩টি তাজা ককটেল, ভাগনি জামাই আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল জব্দ করেছে যৌথ বাহিনী। আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেলিনা বেগমের বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতার ভাগ্নিজামাই মো. হাসানকে (৩৫) আটক করা হয়।

সেলিনা বেগম সদরের মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। বিকেল ৪টার দিকে বাড়ির ড্রেনেজ লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত ৩টি বালতিতে তাজা ককটেলগুলো পাওয়া যায়। এ ছাড়া বসতঘরের ভেতর তল্লাশি করে ককটেল তৈরির জন্য জর্দা ও গুঁড়াদুধের শতাধিক কৌটা পাওয়া যায়। এ সময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রিপন পাটোয়ারীর ভাগ্নিজামাই হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।