সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বুড়িচংয়ে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন যুবলীগ নেতার

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
বুড়িচংয়ে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন যুবলীগ নেতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অপবাদে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে সারাদিন নির্যাতন করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার উপজেলার ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার আবু সাঈদ স্থানীয় শাহ দৌলতপুর গ্রামের মৃত নাজির ইসলামের ছেলে। অভিযুক্ত যুবলীগ নেতা মনির হোসেন বিনন্দিয়ারচর গ্রামের সুলতান আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চুরির অভিযোগ এনে মনির ওই কিশোরকে বাড়ির গাছের সঙ্গে বেঁধে সারাদিন শারীরিক নির্যাতন করেন। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, মনির হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের কর্মী। ১৬ বছর ধরে তারা ময়নামতি ইউনিয়নের সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, এখনো করছে।

আবু সাঈদের মা সেলিনা বলেন, আমার ছেলেকে কাজের কথা বলে মনির বাসায় নিয়ে যায়। কাজের টাকা চাওয়ায় তাকে চোর বলে অপবাদ দেয়। ছেলেকে উদ্ধার করতে গেলে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। ছেলেকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ৯০ হাজার টাকা দাবি করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আমরা কিশোরকে উদ্ধার এবং যুবলীগ নেতা মনিরকে আটক করে নিয়ে আসি। আবু সাঈদ মনিরের গরুর ফার্মে চাকরি করত। ৯০ হাজার টাকা চুরি হওয়ায় সে তাকে সন্দেহ করে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। এ ঘটনায় বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে মনিরকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।