ছবিঘর

পুত্রসন্তানের বাবা হলেন নির্মাতা তপু খান

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শাকিব খানকে নিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’ বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা তপু খানের ঘরে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। যার নাম রেখেছেন ইজহান ফাহির খান।

সোমবার সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় তপু খানের দ্বিতীয় সন্তান।

নবজাতকের মা রাজিয়া সুলতানা ও শিশুটির সুস্থতার কথা নিশ্চিত করেছেন তপু খান।
নবজাতক জন্মের খবর জানিয়ে তপু খান লেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় বারের মতো পিতা হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ তায়ালা পরম করুণাময় এই মাত্র আমাদের পুত্র সন্তান উপহার দিয়েছেন।

আল্লাহর কৃপায় এবং এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় মা আর সন্তান উভয়ই সুস্থ আছেন।

এক যুগ ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তপু খান। এরই মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও তার সক্রিয় উপস্থিতি।

তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার নির্মিত আলোচিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব খান ও শবনম বুবলীর অভিনয়ে সে সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়।
নতুন সন্তানের আগমনে আনন্দে ভাসছে তপু খানের পরিবার। সন্তানের মুখ দেখে নতুন যাত্রার স্বপ্ন দেখছেন এই নির্মাতা।