লীড নিউজ

বহিরাগত চেয়ারম্যান এনামুল হক-এর অপসারণের দাবিতে আমরণ অনশন

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বহিরাগত চেয়ারম্যান এনামুল হক-এর অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি চলছে।

শিক্ষার্থীরা জানান, বহিরাগত চেয়ারম্যানের অপসারণ না হওয়ায় তারা বাধ্য হয়ে এই কঠোর কর্মসূচি শুরু করেছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।