সিল্কসিটিনিউজ ডেস্ক :
শুক্রবার দেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রফিকুল ইসলাম খান পরিচালিত সিনেমা ‘কন্যা’। ১০টি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি একটি মাল্টিপ্লেক্সে, লায়ন সিনেমাসে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
তবে মুক্তির তিন দিন পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সে এখনো খাতা খোলেনি ছবিটির, অর্থাৎ একটিও টিকিট বিক্রি হয়নি!

সেখানে প্রতিদিন দুটি করে শো চলছে ‘কন্যা’ সিনেমার। একটা বিকেল ৪টায়, আরেকটা সন্ধ্যা সাড়ে ৭টায়।
গত দুই দিনে চারটি শো গেলেও এখনো একটি টিকিট বিক্রি হয়নি।
হলটির ম্যানেজার হায়দার আলী বলেন, ‘সম্প্রতি যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে কোনো ছবিই চলেনি। ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘বান্ধব’, ‘সাত ভাই চম্পা’ কোনোটাই চলেনি। আর সবশেষ ‘কন্যা’র অবস্থা ভয়াবহ, একটি টিকিটও বিক্রি হয়নি।
’
এদিকে চলতি মাসের ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ এবং ‘বান্ধব’ সিনেমা।
প্রসঙ্গত, ‘কন্যা’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, ইরা শিকদার, হারুন শেখ, শামীম সরকার, আরিয়ান, এলিন, মারুফ আকিব প্রমুখ।









