সিল্কসিটিনিউজ ডেস্ক :
‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’ কিংবা ‘কাজলরেখা’র মতো ছবি বানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। টিভিতেও তাঁর নির্মাণের স্বকীয় দ্যুতি রয়েছে। গুণী এ নির্মাতার কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা অনেকের। সে সুযোগ করে দিচ্ছে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস।
তাদের উদ্যোগে ৩১ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি মাস্টারক্লাস নেবেন সেলিম। জানাবেন চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল। এটি অনুষ্ঠিত হবে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। নির্ধারিত ই-মেইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এ মাস্টারক্লাসে অংশ নেওয়া যাবে।










