সিল্কসিটিনিউজ ডেস্ক :
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন নারী উদ্যোক্তা ঝিলিক। অভিযোগের জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘গিফট [শাড়ি] নিয়ে হয়ে গেলাম প্রতারক!…আপনার গিফটরে সালাম।’ এবার অভিনেত্রীর নামে আইনি নোটিশ পাঠিয়েছেন ঝিলিক। অভিযোগে বলা হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী তিশা প্রমোশনাল ফটোশুট করেননি।
যার কারণে ওই উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সাত দিনের মধ্যে শাড়ির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা অভিযোগকারীকে দিতে হবে। তবে প্রত্যুত্তরে এখনো কিছু বলেননি তিশা।










