সিল্কসিটিনিউজ ডেস্ক :
শনিবার [১৮ অক্টোবর] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই কারণে জনপ্রিয় রক ব্যান্ড ‘আর্টসেল’ সিলেটে নির্ধারিত কনসার্টে অংশ নিতে পারেনি। এদিন বিকেলে সিলেটের ব্লু বার্ড স্কুলে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করে ব্যান্ডের পক্ষ থেকে লেখা হয়, ‘আমরা দুঃখিত।
ইনসস্ট্রুমেন্টসহ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও [শ্রোতারা] অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!’ ঘটনার পর আর্টসেল আয়োজক প্রতিষ্ঠান ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, ‘তোমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমরা খুব শিগগিরই আবার দেখা করার আশায় থাকলাম। আয়োজকদের ধন্যবাদ—তারা চমৎকার আয়োজন করেছিল।’









