ছবিঘর

রাত্রির নিস্তব্ধতায় ভেসে আসে অভিশাপের গল্প

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হইচই’তে মুক্তি পেয়েছে সিরিজ ‘নিশির ডাক’। পরিচালনায় জয়দীপ মুখার্জি। অভিনয়ে সৃজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত প্রমুখ। সোনামুখী গ্রামে যায় ছয়জন পিএইচডি গবেষক।

তাদের লক্ষ্য, প্রথিতযশা শাস্ত্রীয় সংগীতশিল্পী নিশিগন্ধা ভাদুড়ীর ওপর গবেষণা করা। সেখানে গিয়ে তারা মুখোমুখি হয় এক বাস্তবতার, যেখানে রাত্রির নিস্তব্ধতায় ভেসে আসে অভিশাপের গল্প। তারা ইতিহাস খুঁজতে গিয়ে আবিষ্কার করে আতঙ্ক।