ছবিঘর

প্রকাশ করলেন শেষ গান

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শনিবার [১৮ অক্টোবর] ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের জন্মদিন। সেদিন প্রকাশ করেছেন নিজের গাওয়া শেষ গান ‘প্রাকৃতিক’। গানটি বিকেল ৩টায় একসঙ্গে পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশিত হয়েছে তাহসানের চ্যানেলে। এরই মধ্যে শ্রোতারা বেশ পছন্দও করেছেন।

২০০৩ সালে ব্ল্যাক ব্যান্ডের ‘উৎসবের পর’-এ ‘প্রাকৃতিক’ প্রথম প্রকাশিত হয়েছিল। তখন তাহসানের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছিলেন জন কবির। সেই সময়েও গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এবার আগের কথা ও সুর অপরিবর্তিত রেখে সংগীতায়োজনে আনা হয়েছে নতুনত্ব।

যদিও গানটি নিয়ে কথা বলার জন্য গতকাল এই শিল্পীকে মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। তিন সপ্তাহ আগেই তিনি এক বক্তব্যে জানিয়েছিলেন, তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করবেন না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গান হিসেবে ‘প্রাকৃতিক’ শুধু প্রকাশ করবেন।

তারপর গানের অধ্যায় শেষ। তাহসান তার বক্তব্য অনুযায়ী ‘প্রকৃতিক’ই প্রকাশ করেছেন। আর তাই ধারণা করা হচ্ছে সত্যিই গানকে বিদায় জানালেন ‘আলো’র শিল্পী।