সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, নারীসহ আহত ১২

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, নারীসহ আহত ১২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেত্রকোনার কেন্দুয়ায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরের পর উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের আরাধন ও শামসুল ইসলামের পরিবারের মধ্যে এ সংঘর্ষ হয়। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই চাচাতো ভাই আরাধন ও শামসুলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তাদের মধ্যে এনিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়।

আহতরা হলেন- উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের- আরাধন (৪২) বাবা মৃত ইমান রশিদ, অফুলা (৭৮) স্বামী মৃত ইমান রশিদ, হেমেলা (৩৫) বাবা- কাসেম, মাসুদা (৩০) স্বামী মৃত লাঠ মিয়া, রোজিনা (৩৬) স্বামী আরাধন, মাসুম (১৮) বাবা মৃত লাঠ মিয়া, হেপি (৩২) বাবা মৃত ইমান রশিদ, দিরিলা, স্বামী ফজলু, সামছুল (৪৩), বাবা ফজলু, নুটন (২৫) বাবা গনি মিয়া।

আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেরিন আক্তার সারোয়ার ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এদের মধ্যে আরাধন (৪২), অফুলা (৭৮), হেমেলা (৩০), রোজিনা (৩৬), মাসুম (১৮), হেপি (৩২)কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আহত আরাধন ও হেমেলার অবস্থা আশঙ্কাজনক।

আহত আরাধনের ভগ্নিপতি হক মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আহত আরাধন ও হেমেলার অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ইউপি সদস্য (২নং ওয়ার্ড) মো. নজরুল ইসলাম (আদর) জানান, চাচাতো ভাইদের মধ্যে জায়গা-জমি নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়েছেন।

এ বিষয়ে শনিবার রাতে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়েছি।

তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।