সিল্কসিটিনিউজ ডেস্ক :
কান উৎসবে স্বীকৃতি লাভের পর বিভিন্ন দেশের উৎসবে অংশ নিচ্ছে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’। পুরস্কার না পেলেও মিলছে প্রশংসা। এবার এলো ভিন্ন খবর। আগামী বছরের ১৬ জানুয়ারি জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
দেশটির কয়েকজন নির্মাতা একত্র হয়ে ‘মিররলায়ার ফিল্মস’ নামে একটি প্রকল্প চালান। এতে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি একসঙ্গে ফিচার ফিল্ম হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। সেটারই অংশ হয়েছে ‘আলী’। আদনান জানান, জাপানের প্রেক্ষাগৃহে দুই সপ্তাহের জন্য প্রদর্শিত হবে ছবিটি।










