সিল্কসিটিনিউজ ডেস্ক:
শীতের দিনে গরম গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তা হিসেবে কুমড়া ফুলের বড়া ! খুব সহজ এই রেসিপিটি এবং অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করা যায়।

চলুন জেন নেওয়া যাক রেসিপিটি…
যা যা প্রয়োজন :
কুমড়া ফুল – ১০-১২ টি
তেল – ভাজার জন্যে
ব্যাটারের জন্য :
চালের গুঁড়া – ১/২ কাপ
বেসন – ১/২ কাপ
হলুদ গুঁড়া – সামান্য
মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
জিরা,ধনে গুঁড়া – ১/২ চা চামচ করে
আস্ত জিরা – ১ চা চামচ
বেকিং পাউডার – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
যেভাবে করবেন :
কুমড়া ফুল ধুয়ে পানি ঝরিয়ে নিন ।
ব্যাটারের সব উপকরণ পরিমাণমতো পানি দিয়ে গুলিয়ে নিন ।
অল্প অল্প পানি দিয়ে ব্যাটার করবেন ।
ব্যাটার বেশী পাতলাও হবেনা, আবার বেশী ঘন-ও হবেনা ।
মাঝারি আঁচে তেল গরম হতে দিন ।
একটা একটা করে ফুল ব্যাটারে ডুবিয়ে গরম ডুবো তেলে সোনালী করে ভেজে নিন ।
দুইপিঠ সোনালী করে ভাজা হলে তেল ছেঁকে পেপার টাওয়েলের ওপর উঠিয়ে রাখুন ।
এইভাবে সবগুলো পাকোড়া ভেজে নিন ।
গরম গরম পরিবেশন করুন সস বা চাটনি দিয়ে। ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এই পাকোড়া ।
সূত্র: অনলাইন









