সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এসময় তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেওয়া সময়ের কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়তো ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।’

ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়।