সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
রাজনীতি

‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না’

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
‘৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম হবে না।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতা সবাই মিলে আমরা দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছি। আমি বিশ্বাস করি ৩১ দফা বাস্তবায়ন হলে এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ জন্ম হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে সাবেক আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন