সদ্য প্রকাশিত
অনুমোদনের জন্য কাল একনেক সভায় উঠছে ২১ প্রকল্প ৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বৃহস্পতিবার আটক করার পর এ ঘটনা ঘটে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, “হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন।

”
মন্ত্রণালয় একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় থুনবার্গকে নিরাপত্তা বাহিনী নিয়ে যাচ্ছে। তবে ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পৃক্ততার প্রমাণ এখনো দেয়নি ইসরায়েল।

অন্যদিকে, কর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এ আটককে “অবৈধ” এবং “সমুদ্র দস্যুতা” হিসেবে বর্ণনা করেছে।

সূত্র : আল-জাজিরা