সদ্য প্রকাশিত
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন
জাতীয়

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পথচারীরা। আজ মঙ্গলবার সকাল সকাল ১০টায় পর্যন্ত চান্দনা চৌরাস্তার মহাসড়কে অবরোধ চলছিল।
এদিকে আজ সকালে নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময় চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বলেন, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এখন ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।