সদ্য প্রকাশিত
অনুমোদনের জন্য কাল একনেক সভায় উঠছে ২১ প্রকল্প ৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ
আন্তর্জাতিক

গাজার কাছাকাছি পৌঁছেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
গাজার কাছাকাছি পৌঁছেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে।

এই নৌবহরে মোট ৪৫টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইনি সহায়তা প্রদানের জন্য। বাকীগুলো ত্রাণবাহী। এ যাত্রায় স্বেচ্ছাসেবী রয়েছে ৪৯৭ জন।

বহুজাতিক এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মী ও প্রতিনিধি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ, বেশ কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জোয়েলিভিলে ম্যান্ডেলা।

এদিকে গাজামুখী ফ্লোটিলা থামানোর অঙ্গীকার করেছে ইসরাইল। তাদের দাবি, স্বেচ্ছাসেবীরা একটি ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে।’ তবে আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলে—মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে।

 

সূত্র: যুগান্তর