সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করল বিএনপি

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করল বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির জন্য চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করেছে বিএনপি।

বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দিয়ে তাকে সতর্ক করা হয়। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টি প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় লোকসমাগম করেন; যা অপরিণামদর্শী কাজ ও তাতে জনদুর্ভোগ তীব্রতর হয়। আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতোপূর্বেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোকসমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করেন। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের লোকসমাগম সাংগঠনিক নীতির পরিপন্থি; যা দৃষ্টিকটু ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে’।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে– এমন লোক সমাগম ঘটালে বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে’।

প্রসঙ্গত, গত সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এমএ মালিক। এ সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। বুধবার বিকালে বিমানে নিজ এলাকা সিলেটে যান। এ সময়ও সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত ও বিদায় জানাতে লোকসমাগম হয়।

 

সূত্র: যুগান্তর