সিল্কসিটিনিউজ ডেস্ক :
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’। গতকাল এর প্রথম দিনের আয়োজন ছিল যাত্রাপালা। আজ সমাপনী দিনে হবে সংগীতানুষ্ঠান, তাতে গাইবেন অণিমা রায় ও অবন্তী সিঁথির মতো জনপ্রিয় শিল্পী। শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মাঙ্গলিক নৃত্য’ দিয়ে শুরু হবে আয়োজন।
এরপর থাকবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান ও দেশাত্মবোধক গান। এ আয়োজনে আরো গাইবেন দেবলীনা সুর ও ঋতু রাজ। অনুষ্ঠানটি সবার জন্য থাকবে উন্মুক্ত।










