সদ্য প্রকাশিত
অনুমোদনের জন্য কাল একনেক সভায় উঠছে ২১ প্রকল্প ৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যেখানে নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি ৯ ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের।

গত মে মাসে ওয়াশিংটন ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।

মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এতে কিছু চীনা কোম্পানিও ছিল, যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুতিরা লোহিত সাগরে বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হ

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন