সিল্কসিটিনিউজ ডেস্ক :
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে। চৈতন্য এরই মধ্যে বিয়ে করেছেন। সম্প্রতি গুজব রটেছে রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম করছেন সামান্থাও।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া এবং তার ধারণ করার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি নিজের বিশ বছর বয়স ও ত্রিশ বছর বয়সের পার্থক্য তুলে ধরেছেন। বয়স অনুযায়ী যে পরিপক্বতা আসে সেটাও উল্লেখ করেছেন।

বেশ বড় ক্যাপশনের একেবারে শেষে লিখেছেন, ‘…যেন কেউ বুঝতে না পারে আমি ভেতরে কতটা হারিয়ে গেছি। কেউ আমাকে বলেনি যে আমি এরই মধ্যে সুস্থ। কেউ আমাকে বলেনি, সত্যিকারের ভালোবাসা আমাকে আমার মতোই খুঁজে নেবে।’









