সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৬ ও ৯। শুভ বার মঙ্গল ও শুক্র। শুভ রত্ন হীরা ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনদের কাজে লাগাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রথম সাক্ষাতেই কাউকে আপন করে নিতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সম্ভব হতে পারে। আত্মপ্রতিষ্ঠার প্রয়াস ফলপ্রসূ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যয় বাড়ার আশঙ্কা আছে। ঋণগ্রস্ত হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয় বাড়ার সুযোগ সৃষ্টি হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আধ্যাত্মিক কাজকর্মের প্রতি অনুরাগ বাড়তে পারে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো সৎ মানুষের উপদেশে উপকৃত হতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি অনুরাগ দেখা দিতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়বে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বাড়বে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধর্মকর্মের প্রতি অনুরাগ বাড়বে।
সূত্র: এনটিভি









