সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

লামায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
লামায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৪ রোহিঙ্গা আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বান্দরবানের লামায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৩ নারী মাদক পাচারকারী রয়েছেন। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ বিষয়ে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এর আগে রবিবার রাত আনুমানিক পৌনে ২টার সময় উপজেলার দুর্ঘম ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশীস্থ হেলাল মেম্বারের বাগান বাড়ির সামনে থেকে ইয়াবাসহ পাচাকারীদের আটক করে পুলিশ।

আটকরা হলেন মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) ও শাহানু আক্তার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক পাচারকারীরা কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক। তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। আজ রবিবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ তারা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশীতে অবস্থানকালে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুমারী পুলিশ ক্যাম্পের এসআই জামিল আহমদের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে, মাদক কারবারিদের আটক করে থানায় নিয়ে আসেন।
লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ বিষয়ে লামা থানায় মামলা হয়েছে।