সিল্কসিটিনিউজ ডেস্ক:
কচুশাকে ভিটামিন ‘এ’ সহ অন্যান্য পুষ্টি উপদানে ভরপুর। তাই দেহের পুষ্টি চাহিদা পূরণে কচু শাকের ভূমিকা খুবই বেশি। সবুজ কচুশাক ও কালো কচুশাক পাওয়া যায়।

# প্রতি ১০০ গ্রাম কালো কচুশাকে আছেঃ-
* ক্যারোটিন -১২০০০ মাইক্রোগ্রাম।
* প্রোটিন -৬•৮ গ্রাম।
* শর্করা -৮•১ গ্রাম।
* চর্বি -২•০ গ্রাম।
* ক্যালসিয়াম- ৪৬০ মিলিগ্রাম।
* লৌহ- ৩৮•৭ মিলিগ্রাম।
* ভিটামিন ‘বি-১ (থায়ামিন)- ০,০৬ মিলিগ্রাম।
* ভিটামিন ‘বি-২ (রাইবোফ্লোবিন) – ০•৪৫ মিলিগ্রাম।
* ভিটামিন ‘সি’- ৬৩ মিলিগ্রাম ও
* ৭৭ কিলোক্যালোরী খাদ্যশক্তি।
# প্রতি ১০০ গ্রাম সবুজ কচুশাকে আছেঃ-
*ক্যারোটিন – ১০২৭৮মাইক্রোগ্রাম।
* প্রোটিন- ৩•৯ গ্রাম।
* শর্করা – ৬•৮ গ্রাম।
* স্নেহ বা চর্বি – ১•৫ গ্রাম।
* ক্যালসিয়াম – ২২৭ মিলিগ্রাম।
* লৌহ – ১০ মিলিগ্রাম।
* ভিটামিন বি-১ (থায়ামিন)- ০•২২ মিলিগ্রাম।
* ভিটামিন বি-২ (রাইবোফ্লেবিন) – ০•২৬ মিলিগ্রাম।
* ভিটামিন ‘সি – ১২ মিলিগ্রাম ও
* খাদ্যশক্তি – ৫৬ কিলোক্যালোরী।
উল্লেখ্য, সবুজ কচুশাকের চেয়ে কালো কচুশাক অনেক বেশি পুষ্টিকর।
সূত্র: আনলাইন









