সিল্কসিটিনিউজ ডেস্ক:
ড্রাগন চিকেন খুবই সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার । ছোট বড় সবাই পছন্দ করবে । রান্না করাও খুব সহজ ।

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…
উপকরণ :
চিকেন ব্রেস্ট- ২টা (জুলিয়ান কাট)
ক্যাপসিকাম লাল ও সবুজ (ত্রিভুজ করে কাটা)- ১ কাপ
তেল ও লবণ পরিমাণমতো
গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো
আদা-রসুন কুচি- ১ টেবিল চামচ
কাঁচামরিচ ফালি- ৪টি
ময়দা ও কর্নফ্লোর- ১ টেবিল চামচ করে
সয়াসস- ১ টেবিল চামচ
ভিনেগার- ১ চা চামচ
পেঁয়াজ কিউব করা- ১/২ কাপ
টমেটো সস- ১/৪ কাপ
চিকেন স্টক- ১/২ কাপ
লালমরিচ গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজপাতা কুচি- ১ টেবিল চামচ
কাজুবাদাম ভাজা- ৪/৫ টি
প্রণালী :
মুরগির মাংসের সঙ্গে লবণ, গোলমরিচগুঁড়া ও অল্প সয়াসস মিশিয়ে ১০ মিনিট রাখুন।
এবার ময়দা ও কর্নফ্লোর মিশিয়ে ডুবোতেলে বাদামি করে ভেজে তুলুন।
এবার চুলায় আরেকটি প্যানে তেল গরম করে আদা-রসুন কুচি ও পেঁয়াজ কিউব দিয়ে ভেজে নিন।
মরিচগুঁড়া ও অল্প পানি দিয়ে কসিয়ে চিকেন স্টক, সব সস, ভিনেগার দিয়ে নেড়ে ক্যাপসিকামকুচি ও ভাজা মুরগির টুকরো দিয়ে দিন।
নেড়ে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ও পেঁয়াজকলি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
সূত্র: অনলাইন









